শহরের আকাশটা সেদিন অদ্ভুত রকম নীল ছিল। বিকেলের আলো যেন একটু কোমল, একটু চিন্তিত। ইউনিভার্সিটির গেটের কাছে দাঁড়িয়ে আরিব নিজের কব্জির ঘড়িটা দেখে নেয়। সময় এগোচ্ছে, কিন্তু তার বুকের ভেতরটা যেন আটকে আছে। কেন জানি না… আজ রুহির সামনে দাঁড়ালেই তার ভেতরে অন্যরকম একটা নরম কাঁপুনি হয়। প্রথম দেখা রুহিকে প্রথম দেখা সেদিন কি যে হয়েছিল… করিডোরে লালচে সালোয়ার পরে হাঁটছিল সে। চুলগুলো হাওয়ায় একটু একটু নড়ছিল। হাঁটার মাঝে
0 Comments