নিপা আমার গ্রামের মেয়ে।এক সময় তাকে ভালোবেসেছিলাম—চুপচাপ, নিরবে। সে ছিল সুন্দরী, উচ্চশিক্ষিতা, ধনীর ঘরের মেয়ে। আর আমি? হাবু—সাধারণ এক খামারের কর্মচারী। তার চোখে চোখ রাখার সাহসও হয়নি কখনো। প্রেমের কথা বলেছিলাম ঠিকই, কিন্তু সে পাত্তা দেয়নি। অপমান নয়, অবহেলা—যেটা আরও বেশি পোড়ায়।আমি তখনই বুঝে গিয়েছিলাম, ধনীর দুলালীর স্বপ্নে আমার মতো মানুষের জায়গা নেই। আশা ছেড়ে দিয়েছিলাম।সময় গড়িয়েছে।একদিন ফার্ম থেকে ফেরার পথে হঠাৎ তাকে দেখি।নিপা—কিন্তু সেই নিপা নয়। চোখে আতঙ্ক, মুখে ক্লান্তি, শরীরে অবহেলার ছাপ। আমাকে দেখে সে যেন ডুবে যাওয়া মানুষ হঠাৎ ডাল পেয়ে গেল।“হাবু, আমাকে বাঁচাও”—এই বলে সে আমার পায়ে পড়ে গেল।আমি হতভম্ব। তাকে টেনে তুলে বললাম,“এখানে না, আগে বাসায় চলো। তারপর সব কথা হবে।”
0 Comments