বৃষ্টিভেজা এক বিষণ্ণ বিকেলে জাহিদ একটি বিয়ের দাওয়াতে যাওয়ার পথে প্রবল বৃষ্টিতে আটকে পড়ে রাস্তার পাশের একটি টিনের ছাউনির নিচে আশ্রয় নেয়। সেখানে তার পরিচয় হয় আখি নামের এক রহস্যময় মেয়ের সঙ্গে। বৃষ্টির শব্দ আর নিঃসঙ্গ মুহূর্তের মাঝে তাদের মধ্যে ধীরে ধীরে গভীর কথোপকথন শুরু হয়। আখি বুঝতে পারে, জাহিদের মনে অদ্ভুত এক কষ্ট জমে আছে। জাহিদ বলে, বৃষ্টি মানুষের দুঃখ মুছে দেয়, তারপর হঠাৎ ছাউনি ছেড়ে বৃষ্টিতে ভিজতে শুরু করে। আখিও অদ্ভুত টানে তার সঙ্গে ভিজতে যায়।
0 Comments