আমরা দুই বন্ধু—আমি আর রাজন। একই স্কুল, একই কলেজ, একই স্বপ্ন। জীবনের প্রায় সবকিছুই ভাগ করে নিয়েছি আমরা। শুধু এক জায়গায় এসে ভাগাভাগিটা কঠিন হয়ে গেল—ভালবাসায়।মেয়েটির নাম ছিল মেহরিন।তার হাসি ছিল শান্ত বিকেলের মতো, চোখ দুটো গভীর পুকুরের জলের মতো স্বচ্ছ। আমরা দুজনেই তাকে অসম্ভব ভালবাসতাম। মেহরিনও জানত। অদ্ভুত ব্যাপার—সে আমাদের দুজনকেই পছন্দ করত। কিন্তু কাকে বেছে নেবে, সে সিদ্ধান্তে পৌঁছাতে পারছিল না। রূপে, গুণে, অর্থে, আচরণে—আমরা যেন সমান পাল্লায় দাঁড়িয়ে ছিলাম।।
0 Comments