(শান্তির পরশ)
কয়েক সপ্তাহ আগের ঘটনা!
কোন এক শুক্রবারে নামাজের পর আমার একটা পরীক্ষা ছিলো ।
তো,পরীক্ষার আগে মসজিদে গেলাম নামাজ পড়তে।
রোদেলা দিন, দুপুর বেলা। নভেম্বর মাস সম্ভবত।
পরীক্ষার চাপ, ভ্রমণ নাকি কি কারণে জানি না নামাজের সময়টাতে আমার পিপাসা পেয়ে যায়।
নামাজ শেষে বেশি সময় নেই, তাতেই পরীক্ষা শুরু।
পরীক্ষার আগে যে কয়েক মিনিট সময় থাকে সে সময়টা বাকি তখন৷
আবার, এমন দুপুরে অচেনা শহরে কার কাছে হঠাৎ পানি পাই৷ আশেপাশে দোকানও নেই, আবার শুক্রবারের নামাজের সময় দোকান খোলা না থাকাই স্বাভাবিক।
এমন কিছু চিন্তাই মাথায় আসতেছে তখন ।
আলহামদু-লিল্লাহ, নামাজ শেষ করে মসজিদ থেকে বের হতে যাব৷ এমন সময় একজন পরিচিত মানুষের দেখা, আমাদের সম্পর্ক মূলত বন্ধুসুলভ!
দেখি তার হাতে আমার আকাঙ্খিত, পানির বোতল।
সে মসজিদে ডুকছে নামাজ পড়বে বলে, আর আমি বের হচ্ছি মনে মনে পানি পেলে ভালো হতো চিন্তা নিয়ে।
আল্লাহ’র অশেষ রহমত মসজিদ থেকে বের না হতেই কয়েক কদমের মাঝেই পেয়ে গেলাম পানি।
আল্লাহ পাক মনের গহীনের সেই চাওয়াকে কবুল করেছেন বলেই আশা রাখছি।
আল্লাহ দোয়া কবুল করেন, তা আমি জানি।
বিশ্বাস রাখি, তবে কখনো সেটা কল্পনার চেয়েও দ্রুত আবার কখনো সেটা অনেক লম্বা মনে হয়!
তবে, অবশ্যই আল্লাহ তাঁর বান্দার দোয়া কবুল করেন।
রচনাঃ ২৭ নভেম্বর, ২০২৫ ঈসায়ী
সময়কালঃ বিকেল ৫ টা!
0 Comments