আমার সারাটা জীবন ই একজন আদর্শ শিক্ষককে খুঁজতে খুঁজতে কেটে গেল। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব জায়গাতেই খুজে দেখেছি! কিন্তু একজন আদর্শ শিক্ষককের যে সব বৈশিষ্ট্য থাকতে পারে বলে আমার ধারণা, সেইসব বৈশিষ্ট্য গুলো আমি কোনো শিক্ষকের মাঝে পেলাম না।মাঝে মাঝে কাউকে আদর্শ শিক্ষক রূপে কল্পনা করলেও, পরক্ষনেই তাঁর তার কোনো কাজকর্ম দেখে আমার সে ধারণা তখন ই উবে যেত!যাইহোক, আজ আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ দিন,আমার বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার হিসেবে আজকে আমার জয়নিং ডেট।আগে থেকেই ঠিক করে নিয়েছিলাম, আমি একজন আদর্শ শিক্ষক হবার প্রাণপণ চেষ্টা করবো!বাসা থেকে সেজেগুজে বেরিয়ে পড়লাম, প্রথম দিন একদম দেরি করা যাবে না।আমি বাসস্টপে দাড়িয়ে অপেক্ষা করছি…এখনো বাস আসতে দেরি আছে, নিজের মধ্যে কেমন যেনএকটা অস্থিরতা অনুভব করছি, একটু নার্ভাসনেস ও কাজ করছে।রাস্তার দিকে তাকাতেই দেখলাম একটা ছোট ছেলে স্কুলব্যাগ কাঁধে,বড় একটা লোকের হাতধরে এদিকে আসছে, বড় লোকটি সম্ভবত ছেলেটির বাবা।…বাস চলে এসেছে, আমি বাসে উঠে পছন্দমত একটা সিটে বসলাম, সকালের বাস-অনেকটা ফাঁকা।সেই ছেলেটি ও তার বাবাকে দেখলাম আমার সামনের সিটে বসেছে। বাস চলা শুরু করেছে…এর মধ্যে শুনতে পেলাম ছোটো ছেলেটি তার বাবাকে রাস্তার নানান জিনিস দেখিয়ে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে… এটা কি, সেটা কি, .. ওটা এমন কেনো বাবা... , অদ্ভূত সেই সব প্রশ্নে ছেলেটির বাবা কিছুমাত্র বিরক্ত না হয়ে`হাসিমুখে তার উত্তর দিচ্ছে সাথে বাসের জানালা দিয়ে বাইরের নানা জিনিস সম্পর্কে শিখাচ্ছে…তাদের দুজন কে দেখে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল! আমিও আমার বাবাকে নানা ধরনের প্রশ্নের পর প্রশ্ন করেই যেতাম, তিনিও সবসময় হাসিমুখে আমার প্রশ্নের সুন্দর জবাব দিতেন! বাবারা হয়তো এমন ই হয়!…ছেলেটি ও তার বাবা কে দেখে আমিও একটু আমার ছোটবেলায় ফিরে গেছিলাম…বাবার কাছে প্রথম বর্ণমালা শেখার কথা, পরীক্ষার সময় আমাকে সামনে বসিয়ে পড়ানোর কথা, ভালো রেজাল্ট হলেই বাবার থেকে একটা উপহার পাওয়া, বিকেলে ঘুরতে নিয়ে যাওয়া.. ইত্যাদি সব স্মৃতি ই আস্তে আস্তে আমার মনে পড়ে গেলো।…হঠাৎ বাসের ব্রেক কষায় অতীত থেকে বর্তমানে ফিরে আসলাম! … -আমি আমার স্টকে থাকা, আদর্শ শিক্ষকের সব বৈশিষ্ট্য গুলো, আমার বাবার সাথে মিলাতে শুরু করলাম…আশ্চর্য ! সব বৈশিষ্ট্য ই তো আমার বাবার মধ্যে রয়েছে!নিজেকে অপরাধী মনে হচ্ছে, ধিক্কার দিতে ইচ্ছে করছে! নিজের চোখের সামনেই এমন দৃষ্টান্ত থাকতে আমি কি না আদর্শ শিক্ষক খুজে বেরিয়েছি!ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি, বাস থামলো,আমি একদম ভুলে গেছিলাম যে আজ আমার জয়নিং ডেট…বাস থেকে নেমে রিকশা নিয়ে বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা দিলাম……রিকশা থেকে নেমে বাবা কে একটা ফোন দিলাম।ফোন ধরেই আমাকে কোনো কথা বলতে না দিয়ে, বাবাই অনোর্গল বলে গেলো , আমি ভালো আছি কিনা, আমি ভার্সিটিতে পৌঁছেছি কিনা,কেমন লাগছে আমার ইত্যাদি ইত্যাদি! অবশেষে চোখ টা মুছে, গলাটা স্বাভাবিক করে বাবাকে বললাম সব ঠিক আছে বাবা, চিন্তা করো না, আমি ভালো আছি, আর সামনের ছুটিতেই বাড়িতে আসছি…মনটা একটু হালকা লাগছে!যাক বাবা! আজ অন্তত আমার ঘাড় থেকে আদর্শ শিক্ষক খোঁজার ভুত টা নামলো!
Short story with a big lesson.