শীত পড়েছে শহরে আর
শীত পড়েছে গাঁয়ে ,
ভোরের সময় হাঁটতে গেলে
শিশির লাগে পায়ে ।
উঠোন জুড়ে সোনালী রোদ
নানু পিঠা বানায় ,
সবার আগে খেতে বসলো
আমার প্রিয় নানায় ।
শীত এলে বিদেশি পাখি
আসে আমার দেশে ,
উড়বে খেলবে পাখিরা সব
যাবে শীতের শেষে ।
শীতের রাতে পথের ধারে
নেইতো কিছু যাদের ,
কাছে টেনে নিবো ওদের
কম্বল দিবো তাদের ।
0 Comments