স্বাধীনতার যুদ্ধ শুরু
এই আমাদের দেশে ,
পাকবাহিনী হেরে গেলো
নয়টি মাসের শেষে ।
শত্রুসেনা চেয়েছিলো
আমার দেশকে নিতে,
বীর বাঙালি যুদ্ধে গিয়ে
এলো তারা জিতে ।
নারী পুরুষ শহীদ হলো
স্বাধীনতার জন্য ,
তাদের প্রাণের বিনিময়ে
দেশটা হলো ধন্য ।
লাল সবুজের পতাকাটা
উড়াই যখন ছাদে ,
বিজয় দিবস পেলাম আমরা
মন খুশিতে কাঁদে ।
0 Comments