ফাঁকারাস্তায় হনহন করে ছুটে চলা রিক্সায় বেশ স্বস্তি নিয়ে বসে থাকা আবরার সাহেবের আপাতত অস্বস্তি বলতে বাতাসে ভেসে আসা হালকা বৃষ্টির ফোটা। শরীরের বাঁপাশ এবং নিচের দিকে প্যান্ট-জুতা ভিজে যাচ্ছে। রাস্তার দুইদিক থেকে থেমে থেমে বুনোশেয়ালের ডাক শোনা যাচ্ছে। শীলপাড়ার মোড়ে আসতেই লোকটা রিক্সা থামিয়ে দেয়। আবরার সাহেব খেয়াল করে লোকটার জামা এই বৃষ্টিতেও একটুও ভিজে যায়নি তবে আগের থেকে কেমন মলিন লাগছে। জঙ্গল থেকে এক পাল শেয়াল লোকটিকে ঘিরে ধরেছে আর লোকটা তাদের তাড়ানোর চেষ্টা করছে। হঠাৎ একটা মেয়ে কন্ঠের আর্তনাদ তার কানে আসে -\'পানি, পানি, আমাকে একটু পানি দাও। শেয়ালগুলো যেদিক থেকে আসছিলো কণ্ঠটা ওদিক থেকেই আসছে। আবরার সাহেব রিকশাওয়ালাকে দ্রুত গন্তব্যে যেতে বলে কিন্তু তিনি কোন উত্তর দেন না। কয়েকবার বলার পরেও কোন উত্তর না পেলে তিনি পিছন থেকে তার জামা টেনে ধরার চেষ্টা করেন কিন্তু একি! জামাটি তার হাতে চলে আসলেও লোকটি উধাও। কেমন একটা বিশ্রী গন্ধ বের হচ্ছে জামাটি থেকে । তিনি কিছু বলতে যাবেন তার আগেই খেয়াল করলেন ঘাড়ে কিছু একটা নিশ্বাস ফেলছে। কি মৃত্যুর ভয়? ফিসফিসিয়ে বলে লোকটা, বলেই অট্টহাসিতে ফেটে পরে।
0 Comments