আমার নাম আদনান বাবু। মা আদর করে ডাকেন—বাবু, কিন্তু পুরো পাড়া জানে আমি বেশ দুষ্ট। নিয়ম করে না পড়লে, না ঘুমালে, আর সময়মতো খাবার না খেলে নাকি নানারকম সমস্যা হয়—মা রোজই বলেন। আমি বিশ্বাস করতাম না। কিন্তু কয়েক মাস ধরে আমি এমন এক ঝামেলায় পড়লাম, যে তা বিশ্বাস না করে উপায় রইল না।সেদিন বিকেলে পড়া–শোনা ফেলে গলিপথ ধরে ফুটবল খেলতে বের হয়েছি। হঠাৎ মনে হলো সামনে কেউ দাঁড়িয়ে আছে। চোখ ঘুরাতেই দেখি—ঝুপের আড়ালে দাঁড়িয়ে থাকা কেমন যেন কিম্ভুত এক চেহারা। লম্বা, পাতলা, মাথায় জট পাকানো চুল, যেন বাতাসে না নড়েও দুলছে।
0 Comments