তুষারগড় রাজ্যের রাজকন্যা নুরজাহান৷ ছোটভাইয়ের সাথে হাসি খেলায় বড় হতে থাকে রাজপ্রাসাদে। প্রকৃতির অমোঘ নিয়মে সবার মতো করে তার জীবনেও প্রেম আসে নীরবে। সে প্রশ্রয় দিতে চায় না, আবার নিজের দেহ মনকে অন্য কারো কাছে উৎসর্গও করতে পারবে না। সৃষ্টিকর্তা শুনেছিলেন নুরজাহানের অন্তরের কাকুতি। ভালোবাসার মানুষ মাহমুদকেই সে স্বামী হিসেবে পায়। রাজপরিবারের চক্রান্তে পেয়েও হারাতে বসে। কিন্তু মাহমুদ হার মানে চায় না, নুরজাহানকে সে হারাতে চায় নি। নিজের বুদ্ধিমত্তায় ধরে রাখতে পেরেছিল সারাজীবন।
0 Comments