সিয়ামের সম্প্রতি একটি ছোট বোন হয়েছে যার নাম রাখা হয়েছে সালমা। বাড়ির সবাই সিয়ামকে ভুলে সালমাকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। সিয়াম তার বোনকে অনেক হিংসা করে ও মনে মনে ঠিক করে সালমাকে সে বাড়ি থেকে অনেক দূরে রেখে আসবে যাতে সবাই সালমাকে ভুলে গিয়ে আবার তাকে আদর করে। সিয়াম সালমা এর ঘরে গিয়ে তাকে কোলে তুলে নেয় , সালমা তাকে দেখে হেসে দেয় ও তার ছোট্ট দুই হাত দিয়ে সিয়াম এর গলা জড়িয়ে ধরে। সিয়াম এর হাত কাঁপতে থাকে ও সে তার বোনকে শক্ত করে জড়িয়ে ধরে বলে \" আমি তোমাকে কোথাও যেতে দিব না। আমি তোমার বড় ভাই ও তোমাকে অনেক ভালোবাসি। \"
ভালো লাগলো ধন্যবাদ
অনেক ধন্যবাদ। সাথে থাকবেন।
অনেক ধন্যবাদ। সাথে থাকবেন।