Discover the World of
Timeless Stories
পড়ার নতুন অভিজ্ঞতায় ডুব দিন। হাজারো জনপ্রিয় বাংলা ই-বুক,
যেকোনো সময়, যেকোনো জায়গায়।
Trending Now
ট্রেন্ডিং ই-বুকগুলো
Paid
তৃতীয় লিঙ্গের ঈশ্বর
পার্থসারথি
সর্বমোট বারোটি গল্প নিয়ে ˝তৃতীয় লিঙ্গের ঈশ্বর˝- গল্পগ্রন্থটি সমৃদ্ধ। প্রত্যেকটি গল্প ভিন্ন প্রেক্ষাপট ও ভিন্ন স্বাদে পূর্ণ। ˝তৃতীয় লিঙ্গের ঈশ্বর˝- শিরোনামের গল্পটি মূলতঃ মনুষ্য সমাজে অবহেলিত তৃতীয় লিঙ্গের এক নবজাতককে নতুনভাবে সমাজে টিকিয়ে রাখার সংগ্রাম। মা-বাবার ভালোবাসায় তৃতীয় লিঙ্গের সন্তানটি সমাজের ভেতরেই কীভাবে স্বাভাবিক অন্য দশটা মানবশিশুর মতোই অংকুরিত হলো তার উপাখ্যান এই গল্পটি। তৃতীয় লিঙ্গের সন্তান মানেই উচ্ছিষ্ট এই ধারণা থেকে বেরিয়ে আসার প্রাণান্তকর লড়াই এক মায়ের। ভালোবাসা কী, কেমন তার প্রতিচ্ছবি, কেমনতর ভালোবাসার বেদনা বা অনুভব অথবা ভালোবাসায় হেঁটে চলা মানুষজনের প্রতিচ্ছবি হলো; তোমার জন্যে প্রিয়তমা, ভালোবাসা, ভালোবাসার উল্টোটান। প্রতিটি গল্পই ভালোবাসাকে ঘিরে কিন্তু গল্পের স্বাদ ও প্রেক্ষাপট ভিন্ন। আছে বর্তমান সময়ের বিশ্বকে উল্টে দেওয়া করোনা তাণ্ডবের চিত্র; চিৎকার এবং টানাপোড়েন গল্প দুটি পড়লেই কিছুটা হলেও ছোঁয়া পাওয়া যাবে করোনাকালীন বাস্তব প্রেক্ষাপট। যা সত্যিই হৃদয়গ্রাহী। ˝অনাদি কন্যার গল্প˝ ও ˝খসড়া জীবন˝- গল্প দুটিতে রয়েছে মানুষের ভেতরকার কুৎসিৎ দিকের চিত্র। মেয়েরা কীভাবে শিকার হচ্ছে মনুষ্য সমাজের তথাকথিত ভদ্রসমাজের পুরুষ মানুষের লালসার শিকার। আবার এই আধুনিক সমাজেও মানুষ ধর্মের বেড়াজালে আবদ্ধ হয়ে কেমন উচ্ছিষ্ট জীবনযাপন করে তারই বহিঃপ্রকাশ চোরাস্রোত ও অতল গহীনের সৈনিক গল্পদ্বয়। বন্ধু মনোভাব সম্পন্ন দুটি শিশুর একে অপরের প্রভু হয়ে ওঠার গল্পই হলো প্রভু-ভৃত্য। মোট কথা, এই গল্পগ্রন্থটি ছুঁয়েছে ভালোবাসা, ঘৃণা, অবহেলিত মানুষের প্রতিচ্ছবি এবং অচলায়তন ভেঙে বেরিয়ে আসার এক মহান যুদ্ধ। ধন্যবাদান্তে- লেখক
New This Week
এই সপ্তাহের নতুন বইগুলো
Career Development
ক্যারিয়ার ডেভেলপমেন্ট বইসমূহ
Recommended For You
আপনার জন্য প্রস্তাবিত বইগুলো
Explore All Books
সবগুলো ই-বুক দেখুন