এক চিমটি ভালোবাসা
পার্থসারথিসকল ট্যাক্স অন্তর্ভুক্ত
যে বিরহ, যাতনা,সুখ-সুখভাব দুঃখ আর বেদনা আমাদের আচ্ছন্ন করে রাখে তা'ই প্রেম। আর যে প্রেম প্রেমিক-প্রেমিকাকে এক আকাশ জোছনায় ভাসিয়ে রাখে দীর্ঘ সুখময় মুহূর্তে তা' ভালোবাসা হিসেবেই মানি। প্রেম-বিরহ-যাতনা-ভালোবাসা মানুষের জীবনের এক অন্যতম প্রধান অনুষঙ্গ। প্রেম-ভালোবাসাহীন মানুষ পৃথিবীতে একেবারেই বিরল। আর প্রেমময় মানুষের কাছে প্রেমের কবিতা মানেই একরাশ ভালোবাসা, পূর্ণিমায় ভরপুর এক আকাশ আনন্দময় তারা। এক চিমটি ভালোবাসা' রোমান্টিক প্রেমের কবিতা গ্রন্থটি এমনই এক মুগ্ধতায় ভরপুর আয়োজন। যা আপনাকে এক মনোমুগ্ধকর, রোমাঞ্চকর ও রোমান্টিক জগতে নিয়ে যাবে। হয়তোবা এমনও হতে পারে আপনার প্রেমময় ভালোবাসার গাঁথা-ই এই ভালোবাসার কবিতাগুলো। অথবা কবিতাগুলো সংগোপনে আপনার কানে কানে ফিসফিসিয়ে বলে দিবে প্রিয়তম অথবা প্রিয়তমার না-বলা কথামালা। এক চিমটি নুনে যেমন আপনার স্বাদকে ত্বরান্বিত করে ঠিক তেমনি এক চিমটি ভালোবাসা' আপনাকে প্রেম ও ভালোবাসার এক অন্যভুবনে পৌঁছে দিবে আশা করি। তো চলুন, আপনাকে আপনার ভালোবাসার কাছে নিয়ে যাই। এক চিমটি ভালোবাসা' যেন আপনার প্রিয় মানুষের সাথেই কথোপকথন হয় এমনই প্রত্যাশা করছি।– শুভেচ্ছ ও শুভকামনা।- লেখক।
বিস্তারিত বিবরণ
যে বিরহ, যাতনা,সুখ-সুখভাব দুঃখ আর বেদনা আমাদের আচ্ছন্ন করে রাখে তা'ই প্রেম। আর যে প্রেম প্রেমিক-প্রেমিকাকে এক আকাশ জোছনায় ভাসিয়ে রাখে দীর্ঘ সুখময় মুহূর্তে তা' ভালোবাসা হিসেবেই মানি। প্রেম-বিরহ-যাতনা-ভালোবাসা মানুষের জীবনের এক অন্যতম প্রধান অনুষঙ্গ। প্রেম-ভালোবাসাহীন মানুষ পৃথিবীতে একেবারেই বিরল। আর প্রেমময় মানুষের কাছে প্রেমের কবিতা মানেই একরাশ ভালোবাসা, পূর্ণিমায় ভরপুর এক আকাশ আনন্দময় তারা।
এক চিমটি ভালোবাসা' রোমান্টিক প্রেমের কবিতা গ্রন্থটি এমনই এক মুগ্ধতায় ভরপুর আয়োজন। যা আপনাকে এক মনোমুগ্ধকর, রোমাঞ্চকর ও রোমান্টিক জগতে নিয়ে যাবে। হয়তোবা এমনও হতে পারে আপনার প্রেমময় ভালোবাসার গাঁথা-ই এই ভালোবাসার কবিতাগুলো। অথবা কবিতাগুলো সংগোপনে আপনার কানে কানে ফিসফিসিয়ে বলে দিবে প্রিয়তম অথবা প্রিয়তমার না-বলা কথামালা।
এক চিমটি নুনে যেমন আপনার স্বাদকে ত্বরান্বিত করে ঠিক তেমনি এক চিমটি ভালোবাসা' আপনাকে প্রেম ও ভালোবাসার এক অন্যভুবনে পৌঁছে দিবে আশা করি। তো চলুন, আপনাকে আপনার ভালোবাসার কাছে নিয়ে যাই। এক চিমটি ভালোবাসা' যেন আপনার প্রিয় মানুষের সাথেই কথোপকথন হয় এমনই প্রত্যাশা করছি।– শুভেচ্ছ ও শুভকামনা।- লেখক।