ভালোবাসার লিরিক (পুরুষ সংখ্যা)
পার্থসারথিসকল ট্যাক্স অন্তর্ভুক্ত
ভালোবাসার লিরিক (পুরুষ সংখ্যা) কবিতাগ্রন্থে সবগুলো রোমান্টিক প্রেমের কবিতা!
বিস্তারিত বিবরণ
প্রকৃতিগতভাবেই প্রতিটি মানুষ রোমান্টিক থাকে। আর রোমান্টিকতার পর্ব ছুঁয়েই মানুষ প্রেমিক হয়ে ওঠে। প্রেমিকের প্রেমের ভেতর থাকে সৌন্দর্য, এক সমুদ্র ভালোবাসা, চাঁদনি রাতের রোমাঞ্চ, এক আকাশ সন্ধ্যা তারার অপূর্ব ঝিকিমিকি, প্রেমিক অথবা প্রেমিকার অধরা ঠোটে স্পর্শ করার আকাঙ্ক্ষা, বসন্ত বাতাসে নিজেকে উজাড় করে দিয়ে আকাশের মেঘের সাথে দক্ষিণা হাওয়ায় ভেসে চলার অপূর্ব মুহূর্ত, বাগানে ফুটে থাকা গোলাপের ভেতর ভালোবাসা খুঁজে ফেরা, গোধূলি বেলায় নীড়ে ফেরা পাখিদের ডানায় লেপ্টে থাকা মুহূর্ত থেকে বিচ্ছুরিত হওয়া সুখ, প্রেমিক-প্রেমিকার জোড়া চোখের ভাষায় লুকিয়ে থাকা অপার প্রেম- এমন সব মুহূর্তের সাতরঙা রঙধনুর মতো এই ভালোবাসার লিরিক ছোট ছোট কবিতাগুলো । তার পরশে হয়তো আপনি প্রেমময় ভুবনে প্লাবিত হবেন অজানা এক সুখের প্লাবনে। হারিয়ে যাবেন আপনার প্রেমময় জীবনের এক নতুন অধ্যায়ে।
শুভ হোক আপনার প্রেমময় যাত্রা এই "ভালোবাসার লিরিক (পুরুষ)" সংখ্যায়। যদি আপনাদের ভালো লাগে তবে আমার লেখা সার্থক এবং খুব শীঘ্রই "ভালোবাসার লিরিক (নারী)" সংখ্যা আপনাদের সামনে নিয়ে আসবো। আপনার প্রতিটি মুহূর্ত হোক ভালোলাগার, ভালোবাসার। শুভকামনা!- পার্থসারথি