ললনার বিয়ে হয়ে গেছে— আজ সে অন্য ঘরের মানুষ। শ্বশুরবাড়ির গাড়ি যখন উঠানের সামনে এসে দাঁড়াল, চারদিকে তখন বিদায়ের ব্যস্ততা। কেউ চোখ মুছছে, কেউ তাকে শেষবারের মতো দেখে নিচ্ছে। আর আমি? আমি দাঁড়িয়ে ছিলাম দূরে— একজন পরাজিত মানুষের মতো, যে সারাজীবন ভালোবেসেও ভালোবাসার মানুষটিকে নিজের করে নিতে পারেনি। হঠাৎ কী যে হলো! সব লজ্জা, ভয়, সমাজ—সবকিছু ভুলে পাগলের মতো ছুটে গেলাম তার সামনে। ললনা আমার দিকে তাকাল। চোখে তার অদ্ভুত এক নীরবতা। আমি কিছু বলতে পারলাম না। শুধু চোখের পানি দিয়ে যেন বললাম— “আমাকে ছেড়ে যেও না।”
0 Comments