আমাদের শৈশব ছিল ,
শিশির ভেজা কুয়াশায়;
আমাদের শৈশব ছিল,
সকালের মৃদু হাওয়ায়।
আমাদের শৈশব কাটে,
নদী ,পুকুরের ঘাটে;
আমাদের শৈশব কাটে ,
আকাশের নিচে ,খেলার মাঠে।
বর্তমানের শৈশব,
চার দেওয়ালে বন্ধ;
বর্তমানের শৈশব,
প্রযুক্তিতে আবদ্ধ।
বর্তমানের শৈশব,
মোবাইল আর টিভিতে;
আমাদের শৈশব,
সবুজ খেলার মাঠে।
বর্তমানের শৈশব,
প্রযুক্তিতে মুগ্ধ ;
আমাদের শৈশব ছিল,
দূষণ মুক্ত ।
আমাদের শৈশব,
সবুজ শ্যামল গায়ে ;
আমাদের শৈশব ,
থাকবে স্মরণীয় হয়ে।
0 Comments