বাংলায় মোর জন্ম, বাংলায় মোর সুখ ।বাংলায় কাটাবো জীবন, বাংলায় হয় যেন মৃত্যু ।এই তসবীর চলবে কতদিন, ভাগ্য করে নি মোরে মার্জনা ।জীবিকার তরে বাংলা ছাড়তে হবে, পরিচালক করেন পরিচালনা ।সাত সমুদ্র পেরিয়ে পৌঁছে গেছি এ কোন্ দেশে।নীরস মানুষে বিরাজ, নেই কদমের গন্ধ বাতাসে।ভুলব কি করে বাংলার মাঠ, ভিন্ন ডিজাইনের পথঘাট ।খেলা শেষে নিম দীঘির স্নান, নিমগাছে কেটেছে মোর অর্ধজীবন ।বটতলাতে বসে কহেলির সুমধুর কণ্ঠে কখন যেন উঁকি দিয়েছে নিদ্রা মোর নয়নে, কহেলির ঝগড়া আর কোলাহলে, ঘুম ভেঙে হতবাক সূর্য্যি গেছে ঢলে ।কোথা হতে উদুম পেঁচা এক কহিল, তুই কেন এত অন্যমনস্ক বল্ ।বলিলাম তারে বুঝবিনা তুই ,সহেছে তোরে এ দেশের মাটি জল ।ভুলি নাই, ভুলতে পারি নি মোর বাংলার ভুবন, বন্ধ নয়নে শ্বাস লইতে রহি বাংলার তাজা পবন ।একই রবি শশীর কিরণ পড়ে ধরিত্রীর চারি কোণে , ভিন্ন অনুভূতি নিয়ে আসে শুধু বাংলার মানুষের মনে ।গল্প গুজব যত রাস্তাঘাটে ,ঝগড়া মারামারি যত ফুটবল মাঠে ।চায়ের দোকানে যত জুটে রাজনৈতিক নেতা । এক নজরে কাগজ পড়ে, লেখা নিয়ে তর্ক করে ।চিন্তাহীন নেতার গৃহে রান্নার কিছু নেই সংসার চলবে কি করে গৃহিণী চিন্তা করে মরে।হৃদয়ে বাজনা বাজে চপ, বেগুনীর গন্ধে ,চাঁদা তুলে চপ, মুড়ি, চা খাই স্বচ্ছন্দে ।কখন হাসি, কখন কান্না, কখনও ক্যাচাল, এইভাবেই কেটে যাই বাংলার দিনকাল ।পাবে কি কোথাও বাংলার ভোরের সকাল , সাদা সাদাই ভরে যায় বেলগাছের তল ।হয়ত তুমি প্রতিপত্তিশালী, হয়ত তোমার বহু হাত,অসমর্থ তুমি খরিদ করিতে বাংলার বাতাস ।রামধনুর মত ভিন্ন রঙে, ভিন্ন ঋতুতে ভিন্ন সাজে।বসন্তের প্রেমে মাতাল মন, গ্রীষ্মের গরমে অসহায় জীবন ।কখন নিয়ে আসে বাণ, কখন করে মাল্যদান ।কখন দেখায় সে কত সবজির মুখ, আহা ! খানায় খোদা দিয়েছে কত সুখ ।যতই করতে রহ মালার জপন্, কোথাও তুমি পাবে নাকো এমন পবন ।কোথায় পাবে তুমি বাংলার রসমালাই,স্বাদ আছে কি এ দেশের সর্ষে ইলিশে ,যে রকম স্বাদ আছে মোর বাংলাতে ।যাইব কবে ফিরে মোর বাংলার ভূমিরে, পাইব আবার ফিরে হীরে মোর ছোট্ট কুঠিরে ।কীটপতঙ্গ যেমন করে বিপদ ডাকে কলসপত্রে ঢুকে ,প্রবাসে থেকে প্রবাসীদের মন হয় একেবারে ফিকে ।সুন্দর মহলে নাই কোনো সুখ, যতই করুক বিরিয়ানি বাজিমাত ।মহাসুখ বিরাজমান বাঙালির পান্তাভাত ।সুন্দর মন , সুন্দর প্রাণ, সুন্দর মোর বাংলা ।বাংলা চিরকাল ঐতিহ্যে অটুট রহে যেন,এ মোদের সকলের কামনা ।।
0 Comments