সবকিছু হারিয়ে যাবার পর,শেষে যা থাকবে, সেটাই আমার।হার মানতে বাধ্য পরিস্থিতি কাছে,কিছু স্মৃতি বেঁচে থাকবে মানুষের ভাজে।জড়িয়ে রেখেছি যা, সময়ে তা অন্য কারও হবে,শুধু নিঃশব্দ ভালোবাসা অমলিন রয়ে যাবে।সময় বড় নিষ্ঠুর, কাউকে চিরদিন প্রিয় করে না,তবে কিছু সত্য মৃত্যুর কাছেও মাথা নোয়ায় না।যে হৃদয় অন্যের ব্যথা নিজের বলে বুকে টেনে নেয়,সেই হৃদয়ের স্পন্দন কেউ থামাতে পারে না।জীবন তো কেবল ধার করা কয়েকটি নিঃশ্বাসের,ফেলে রেখে সব যেতে হবে, কেউ খোঁজ নিবে না।তাই হারানোর ভয় নয়, মানুষ হয়ে বাঁচার সাধ রাখি,পৃথিবী সম্পদ নয়, স্মৃতিকেই উত্তরাধিকার করি।সবকিছু হারিয়ে যাবার পর, যদি কিছু থেকে যায়,মানুষের হৃদয়ে বেঁচে থাকাই হবে আমার শেষ পরিচয়।
0 Comments