তুমি হয়তো আকাশি নীল শাড়ি পরে, হাতে মুক্তার ব্রেসলেট, কানে রূপার দুল, খোঁপায় গুঁজে রাখা পার্সিয়ান আইরিস, চোখে নীল আকাশের নীরবতা নিয়ে আমার প্রতীক্ষায় থাকো। আমি ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে আর্কটিক টার্নের মতো দূরত্ব বাড়িয়ে দিগন্তে উড়ে যাই। আমার প্রতীক্ষায় তোমার প্রতিটি সন্ধ্যা মরুভূমি হয়ে ওঠে। সুজলা হৃদয় বৈশাখের খাঁ খাঁ প্রান্তরের মতো ফেটে যায়। অপেক্ষায় ঋতুর পালা বদল হয়, বৃক্ষের পাতা ঝরে যায়। আকাশ বদলায়, দিগন্ত বদলায়, চেরি ব্লসমের পাপড়ির মতো ক্যালেন্ডারের পাতা থেকে ঝরে পড়ে
0 Comments