কবিতা তুমি পদ্ম পাতায় জোয়ার, কবিতার খাতায় নেমে এসো আমার। ঝরা পাতায় সন্ধ্যার অপেক্ষায় থাকা, জোনাকির মতো আমারও চেয়ে থাকা। সন্ধ্যার সন্ধান পেলে আলোয় জঙ্গল ভরে, ছোট্ট তারার মতো জোনাকি ডালে ঘোরে। আলোয় জেগে ওঠে সঙ্গী খোঁজার গান, কবিতায় তোমায় খোঁজে আমার প্রাণ। সন্ধ্যা হাওয়ার বুকে ভাসে মোহনীয় আলো, তোমার দেখা না পেয়ে হৃদয় হয় কালো। জোনাকির আলোয় নদী-সাগরে মিলনের কথা, তোমার দেখা না পাওয়ায় বুকে জাগে নীরব ব্যথা।
0 Comments