ঘোমটার আড়ালে থাকা চোখ দুটি মেলে তাকাতেই যেন শুকিয়ে যাওয়া নদীর বুকে শ্রাবণের প্রথম বারিধারা । তোমার কপালের টিপটি ডুবন্ত সূর্যের শেষ লালিমা, আর নথের ছোট্ট আলো রাতের প্রথম জেগে ওঠা তারা। তোমার দৃষ্টিতে একবার তাকাতেই সমুদ্রের অতল জলে ডুবে গেছি; কত শত ঋতু কেটে গেল, তবু ভেসে ওঠা হলো না।
0 Comments