\" এসো কুরাআন শিখি\"
মুহাঃ রমজান
--------------------------------
কুরআন হলো শ্রেষ্ঠ বাণী
যে শিখবে হবে দামী,
এক হরফে দশ নেকি
তাই শিখে নাও
দিওনা ফাঁকি।
সুরা ইয়াসীনের তেলাওয়াতে
দশ খতমের নেকি মেলে,
পড়লে এ- সুরা ফজর বাদে
রুজির চিন্তা চলে যাবে।
আরো ফজিলত পেতে চাও
সুরা -ইখলাস পড়ে নাও,
তিনবার পড়লে পাবে
এক খতমের নেকি হবে।
রোগের থেকে বাঁচা যায়
সুরা- ফাতিহা পড়লে হায়,
জাদু-টোনায় কিছু হবেনা
নাস-ফালাক পড়া ছেড়োনা।
পাঁচ ওয়াক্ত নামাজ শেষে
আয়াতুল- কুরসি পড়বে যে-রে,
মৃত্যু বাদে কোন বাঁধা
থাকবেনা তার জান্নাত পেতে।
যতই করি বর্ণনা
কুরআনের ফজিলত
শেষ হবে না।
0 Comments