দীর্ঘদিন জানালার গ্রীল ধরেই কাটিয়েছি,কথা নেই, দেখা নেই, নেই কোন আশার প্রদীপ। শুধু টুকরো প্রেমের কষ্টগুলো আঘাত করেছে বারবার।দীর্ঘশ্বাস হয়ে গেছে প্রচন্ড ভারী। চোখের জল গড়িয়ে এসে মিশেছে বুকের হাহাকারে,ব্যথার তীব্রতার পরিমাণ বেড়ে গেছে বহুগুণ।জানালার ভাঙা গ্রীল ধরেই চেয়ে আছি দূরের পথে।সে যদি একটাবার আসে, এক মুহুর্ত যদি ভালোবাসে। কিন্তু না, আক্ষেপ বোঝার ক্ষমতা নেই তার,হয়তো সামাজিক নিয়মের আবদ্ধতায় ব্যস্ততা নিয়ে আছে।নয়তো কোন এক ক্ষণে অতীতের পাতা টেনে ছিড়ে ফেলেছে।অথবা চায়নি কোন কষ্টের সাক্ষী হয়ে বাঁচতে..! বুকের খাঁচার মত ভেঙে গেছে জানালার কয়েকটা গ্রীল,এখানে আর পাখিরা বসে না, সূর্যের আলো আসে না।শুধু কয়েক ফোঁটা বৃষ্টি জমে রাতের আধারে,আর আমার যন্ত্রণায় জমা কান্নার জল। একসময় কান্না থামে, চোখের জল শুকায়কিন্তু কলিজা ছেড়া ব্যথা আর কমে না।বুকের ভেতরে থাকা ফুসফুস, হৃৎপিণ্ডেরা জেনে গেছেওরা যতদিন জেগে থাকবে, ততদিন এ ব্যথা কমবে না।
Heart Touching 🥹🥹
ধন্যবাদ কবি