এই কবিতাটি মূলত যান্ত্রিক জীবনের কোলাহল ছেড়ে নিজের ভেতরের প্রশান্তি খুঁজে পাওয়ার এক অনন্য প্রচেষ্টা। যেখানে মানুষ সুখের পেছনে হন্যে হয়ে ছোটে, সেখানে কবি সুখ ও দুঃখ উভয়কেই জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বরণ করে নিয়েছেন। জাগতিক বড় বড় আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে মনের গহনে ভালোবাসা আর ছোট ছোট ইচ্ছাকে নিভৃতে লালন করার মধ্যেই এখানে সার্থকতা খুঁজে পাওয়া যায়। স্মৃতির পাতায় ধুলো জমলে বা জীবনের হিসেবে কোনো অপ্রাপ্তি থাকলেও কবির মনে কোনো আক্ষেপ নেই; বরং নীরবতাr মাঝে নিজেকে নতুন করে চেনাই এই কবিতার মূল সুর।
0 Comments