পৃথিবীর কোথাও আমার ঠাঁই নেই বালুকণারও পরিচয় আছে— আমার নেই।মানচিত্রের রেখাগুলো আমাকে চেনে না,দেশের সীমানা আমাকে গ্রহণ করে না।কুকুরের ও নিজস্ব উঠোন আছে,গাছের ও নিজস্ব দেশ আছে,শিকড় দিয়ে আঁকড়ে ধরে ভূমি,ক্ষুদ্র ঘাসের শিকড় মাটিতে বাঁধা।সাগরতলের পোকাও জানে তার ঠিকানা, আকাশের পাখির গাছের ডালে খাঁচা আছে, কেবল আমার কোথাও কোন স্থান নেই।
0 Comments