অভাবীর চোখ রক্তিম সূর্যের আভা,সমুদ্রের ঢেউ মতো পেটের ক্ষুধার জ্বালা।শুকনো নদীর তলায় জমে থাকা আগুনতার দৃষ্টি হয়ে ওঠে অরুণ রাঙা লাল।খালি হাঁড়ির ভেতর প্রতিধ্বনি তোলে রাত,চুলোর ছাইয়ে জমে থাকে দিনের পরাজয়।মায়ের চোখে নীরবতার নোনা জল,শিশুর ঠোঁটে দুধের বদলে বাতাস।ফেটে যাওয়া মাটির মতো তার কপাল,ঋণের কাগজে বাঁধা তার নিঃশ্বাস।নিঃশ্বাসের ভেতরে জমে ভীষণ ক্রোধ,ক্রোধের বিষবাস্প মিশে যায় কান্নায়।অভাবীর চোখে শুধু কান্না নয়—সেখানে লুকিয়ে থাকে বিদ্রোহ।হাতের কব্জিতে ধরতে চায় পৃথিবী,সুবিশাল অট্টালিকার প্রাচীর।
0 Comments