অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে কণ্ঠ রোধ হবে, আততায়ীর গুলিতে হবে শারীরিক মৃত্যু।গুলিতে ঝাঁঝরা লাশ বিকৃত হয়ে, রাস্তায় পড়ে থাকবে —কুকুর,শিয়াল খুবলে খাবে।বিদ্রোহীর লাশের রাজপথে মিছিল হবে না,বিদ্রোহী হত্যার বিচার হবে না।তবু বিদ্রোহীর আত্মা চিরকাল বারবার ফিরে এসে বিদ্রোহ করবে।বিদ্রোহীর আত্মা ভোরে—হিমালয় থেকে ছুটে আসা বাতাসে,কালো কাক হয়ে ফিরবে,দেশদ্রোহীর মগজ ঠুকরে খেতে।সন্ধ্যার বাতাসে সুদর্শন হয়ে ফিরবে দেশদ্রোহী ঘরে ফেরার পথে তার মস্তিষ্কে ঢুকেচিন্তার ভেতর বিস্ফোরণ ঘটাতে।
0 Comments