লাল জুলাইয়ের দ্বার প্রহরী, নির্ভীক এক প্রাণ,বিপ্লবী এক সৈনিক সে, নাম ছিল ওসমান...রাজপথে তার অবাধ নিবাস, কন্ঠ বিদ্রোহীর,আপাদমস্তক বিদ্রোহ তার, উন্নত যার শির।দ্রোহের কবির বিদ্রোহী চরণের, সে ছিল মানব রূপ,অন্যায় আর বেইনসাফে, ছিল না কখনো চুপ....শিরায় শিরায় দেশ প্রেম যার, দেশ ছিল যার প্রাণ,নিঃশ্বাসে যার বিপ্লব গাথা, হৃদয়ে দেশের গান।আধিপত্যবাদের শকুনের সাথে, ছিল তার সংগ্রাম,মৃত্যুর সাথে লড়াই ছিল, যদিও জানত মৃত্যুই আঞ্জাম....ইনকিলাবের ভূমিপুত্র, চেয়েছিল শুধু ইনকিলাবের জয়, জিন্দাবাদের মহাস্লোগানে, ভয় করেছিল ক্ষয়।সার্বভৌম বাংলাদেশের , আশায় বাঁধতো প্রাণ,স্বপ্ন ছিল ইনসাফ কায়েম, নয়া বাংলা করবে বিনির্মাণ।ত্রিশ পেরোনো সদ্য যুবক, ঝলমলে এক অরুন,ভাষণে তার ঝড়তো অগ্নি, জাগতো হাজার তরুন।বুকে ফলাতো দেশ প্রেম সে, মগজে মেধার চাষ,খেও না মগজ বলেছিল সে, শীঘ্রই হবে দাস.....শত্রুর বুকে ভয় জাগাতো, শত্রু করতে শেষ,বলেছিল সে,ঘাস খেয়ে হলেও অস্ত্র বানাও বাংলাদেশ।ছোট গড়নের বৃহৎ মানব, শিশুসুলভ মন,হাসি ছিল তার মায়ার শিকল, আমৃত্যু বন্ধন।কলম হাতে বিদ্রোহী সে, কবিতায় অদম্য,ঝাকড়া চুলের বিপ্লব সে, ঘরে ঘরে কাম্য।ন্যায় সততার মূর্ত প্রতীক, দুর্জয় দুর্বার,কোটি হৃদয়ে লুকাবো মাবুদ, ফিরায় দাও একবার!!আমরা বুঝিনি মূল্য যে তার, বুঝি আজ বেলা শেষে,মস্তিষ্ক তার খেয়েছে শকুন, যখনই বুলেট বেশে ।জীবিত মানুষের মূল্য বুঝি না, আমরা মানব জাতি,মরলে ভীষণ বুক পুড়ে যায়, অঝোর নয়নে কাঁদি। হারিয়ে তাকে সাগর কাঁদে, কাঁদে বিশাল আসমান... কাঁদে এই মাটি পাহাড় কাঁদে, শুধু ডাকে ওসমান।খুব সাধারন কফিনে চেপে, গেছে সে হাসি মুখে,হারাম তাকে ছুঁতে পারেনি, সারা দেশ মরে শোকে। ইনসাফ কাঁদে কাঁদে ইনকিলাব, বিপ্লব জলে ভাসে,দুখুর মাজারে বসে ওসমান, পুষ্পের হাসি হাসে!!থমকে গেছে বিদ্রোহী স্বর, হারিয়েছে আভিজাত্য,প্রতিবাদ নেই আকাশে বাতাসে, চোখ রাঙে আধিপত্য। নয়া বাংলার স্বপ্ন হারিয়ে, নিঃস্ব আমরা কাঁদি। হারিয়েছি সব যেদিন হারালো,বাংলার ওসমান হাদি।
ওসমান হাদিমিথিলা জান্নাত মিমলাল জুলাইয়ের দ্বার প্রহরী, নির্ভীক এক প্রাণ,বিপ্লবী এক সৈনিক সে, নাম ছিল ওসমান...রাজপথে তার অবাধ নিবাস, কন্ঠ বিদ্রোহীর,আপাদমস্তক বিদ্রোহ তার, উন্নত যার শির।দ্রোহের কবির বিদ্রোহী চরণের, সে ছিল মানব রূপ,অন্যায় আর বেইনসাফে, ছিল না কখনো চুপ....
0 Comments