ওয়েজ টেইল্ড ঈগলআমাকে খুবলে খাও।পেরেগ্রিন ফ্যালকনের চেয়েওদূত গতিতে ছুটে এসে,আমার রক্ত মাংস ছিঁড়ে খাও।টর্নেডো তোমার ঝড়ের গতিতেআমাকে উড়িয়ে নিয়ে যাও,ছিঁড়ে তছনছ করে দাওআমার সমস্ত শরীর।বঙ্গোপসাগরের ঢেউ আমাকেতোমার গর্ভে বিলীন করে দাও।আমার মতো নির্জীব,বেঁচে থাকার অধিকার নেই।আমিত্বের আত্মার ভয়ে আমি ব্যর্থ,পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ।আমার মধ্যে আছে মিথ্যের দম্ভ,স্বার্থের প্রভাবে সত্যকে করি মেকি।
0 Comments