আতঙ্ক-উৎকণ্ঠায় কাটে রাত-দিন,কখন যে বেড়া-তারের উপর দিয়েধেয়ে আসে গুলি।বাতাসে উড়ে যায় মাথার খুলি।কখন যে হতে হয় লাশ,কখন যে বানায় সীমান্ত-শকুনের দাস!আমরা স্বাধীন দেশে বাস করি।আমাদের স্বাধীনতা কোথায়?যেখানে সীমান্ত-শকুনের আতঙ্কেউৎকণ্ঠায় কাটে দিন-রাত।পৃথিবীর বুকে বেঁচে থাকার কথা ছিল—নাম-পরিচয়, স্বপ্ন আর সংসার নিয়ে।আমরা বেঁচে আছি আধিপত্যবাদীদেরগ্রেনেড আর মেশিনগানের হানার ভয়ে।
0 Comments