নতুন বছর\"রিয়াজ খান হৃদয়\"পুরোনো ক্যালেন্ডার ঝরুক নীরব বিদায়ে,দুঃখ-কষ্টগুলো থাকুক গতকালের ছায়ায়।ভাঙা স্বপ্ন, জমে থাকা ক্লান্ত সব দীর্ঘশ্বাস,নতুন ভোরে ছেড়ে দিই, হৃদয়ের হালকা নিঃশ্বাস।এসো নতুন বছর, হাত ধরো আশার আলো,মানুষ হই আরও মানবিক, মনটা রাখি ভালো।কিন্তু উল্লাসের নামে যেন না ডাকি আগুন,ফানুসে পুড়ে না যাক কারও ঘর, স্বপ্ন কিংবা জীবন।আতসবাজির শব্দে নয়, ভালোবাসায় হোক রাত,নিরাপদ আনন্দেই হোক আমাদের উৎসব-প্রভাত।সচেতনতার আলোয় জ্বলুক আগামীর পথ,এই নতুন বছরে মানুষ হোক সবচেয়ে বড় উৎসব।
0 Comments