হলুদিয়া মিথিলা জান্নাত মিমসোনার বরণ কইন্যা রে তার কাজল কালো আঁখি, যাইবো কইন্যা শশুর বাড়ি, বাপের ঝোলার পাখি। বাড়ি সাজে উঠান সাজে, সাজে ঘর আর দুয়ার, লাজের রঙে কইন্যা সাজে, ভাসে খুশির জোয়ার।আইলো বাড়ি সখী দলে, শিশু বুড়ো ছাদনা তলে, বিয়ার গীতে পরাণ মাতে, পড়শিরা সব ছন্দে চলে। দরজা ফাকে কইন্যা রাণী, উঁকি দিয়ে মুচকি হাসে লাজুকলতার সেই হাসিতে সুরুজ যেন সুখে ভাসে।উঠান জুড়ে বউ দিদিরা, শিল পাটাতে বাটনা বাটে মেন্দি বাটে হলুদ বাটে, কেউ যে আবার কুটনো কুটে।ক্ষীর খিচুড়ি সেমাই পিঠা, মিষ্টি পদের লিস্টি কাটে, আইজ কইন্যার হলুদ ছোঁয়া, কইন্যা যেন ফুইটা উঠে।গোলাপ, জবা, বেলি আর গেন্দাফুল এর মালা গাঁথে হলুদ শাড়ি কাচের চুড়ি, ফুলের গয়নায় ফুল যে সাজে।আইবো বাড়ি রাজার কুমার,ফুল যেন রাজকইন্যা লাগেশশুর বাড়ি যাইবো কন্যা, কইন্যা সাজাও সবার আগে।ছাদনা তলে বসলো কইন্যা, কলার পাতার আসন দিয়াকইন্যার রুপে চাঁদ যে লুকায়, কইন্যা যেন হলুদ টিয়া। সখীরা সব ঘিইরা ধরে, কলসি নিয়ে কাঁখের পরে, ঘোমটা তলে কইন্যা লুকায়,পায়ের কোলে আলতা ঝরেমেন্দি লাগায় রাঙা হাতে, হলুদ ছোয়ায় চাঁদ মুখেতে লাজে কইন্যা লুকায় আঁখি, গোলাপ ফোটে রাঙা ঠোঁটে কলসি ভরা জলের স্রোতে, দেহলতা শিওরে উঠে গোলাপ, গাঁদা, জবার চেয়ে কইন্যা যেন তীব্র ফোটে।সিনান শেষে নয়া কইন্যা , নয়া বাড়ির অপেক্ষাতে, আইবো বাড়ি রাজপুত্র, কইন্যা সাজবো নয়া রুপে যাইবো কইন্যা শশুর বাড়ি, নিয়া সবার দোয়া, আজ কইন্যার ছিল হলুদ, কাইল হবে তার বিয়া। বিদায় হবে কইন্যা রানী, মা বাপের নয়নমণি, ছাড়বে নিজের বাপের বাড়ি, কইন্যা হলুদিয়া ।
হলুদিয়া মিথিলা জান্নাত মিমসোনার বরণ কইন্যা রে তার কাজল কালো আঁখি, যাইবো কইন্যা শশুর বাড়ি, বাপের ঝোলার পাখি। বাড়ি সাজে উঠান সাজে, সাজে ঘর আর দুয়ার, লাজের রঙে কইন্যা সাজে, ভাসে খুশির জোয়ার।আইলো বাড়ি সখী দলে, শিশু বুড়ো ছাদনা তলে, বিয়ার গীতে পরাণ মাতে, পড়শিরা সব ছন্দে চলে। দরজা ফাকে কইন্যা রাণী, উঁকি দিয়ে মুচকি হাসে লাজুকলতার সেই হাসিতে সুরুজ যেন সুখে ভাসে।
0 Comments