চিঠি (এস, এম, ইমরানুল ইসলাম রাজন) ডাকের দিন শেষ হয়েছে, আসেনা আর বেশী চিঠি। শত আবেগ ছিল সেথায়, চোখে ভাসে সেই স্মৃতি। বাবা- ছেলে আবেগ নিয়ে, লিখতো কথা কত। আদান- প্রদান হতো তবু, খেদ থাকতো শত। কাগজ- কলমে লেখা হতো, না বলা কথা যত। প্রতি লাইনে থাকতো জুড়ে, আবেগ- অনুভব কত। সুখ- দুঃখে ভরা ছিল, মুখ বন্ধ করা খামে। নাড়ীর গতি যেত বেড়ে, চিঠি যেত যার নামে। দিবা- নিশি পার করে, পত্র বাহকের ছায়া। আপনজনের লেখা কাগজে, ফিরতো প্রানে মায়া। চিঠির স্থান দখল করেছে, স্মার্ট মোবাইল ফোনে। মনটা তবু পড়ে রয়েছে, কাগজের চিঠির কোনে।
0 Comments