পাপি নন্দ (এস, এম, ইমরানুল ইসলাম রাজন) নন্দর আজ ভারী বিপদ, কাটছে না তার ঘোর। যাদের জন্য করেছে চুরি, তারাই বলছে চোর। পাপ তো সে একা করেনি, অনেকে ছিল ভাগে। যাদের কথায় করেছে পাপ, ভেগেছে তারাই আগে। সুবিধা কেউ কম নেয়নি, ভাই- ভাস্তে রুপে। এখন সবাই সাধু সেজে, ছুড়ে ফেলেছে কূপে। ফেরারীরও দিন যায় ভাল, ভাল- মন্দ খেলে। নিজের দিন তো ভালই কাটে, বাকিরা পঁচে জেলে। নন্দর চোখে ভেসে ওঠে, নিজের করা পাপ। দুনিয়ার কোন আদালত নেই, যেখানে পাবে মাফ। এজলাসে উঠে নন্দ হাঁকে, সকলেই কি ছিল অন্ধ। পাপের সময় বাধা না হলে, পাপ কি হবে বন্ধ?
ছেলেবেলা থেকেই লেখালেখির হাতেখড়ি। ছাত্রজীবন থেকেই বিভিন্ন পত্র-পত্রিকা, ম্যাগাজিনে বিভিন্ন বিষয়ে প্রতিবেদন, কবিতা, ছড়া ও গল্প লেখার অভ্যাস। তবে সংবাদ পত্রে প্রতিবেদনের মাধ্যমে আনুষ্ঠানিক লেখালেখির শুরু।
0 Comments