গল্প কবিতা আলাপে
প্রজাপতি (এস, এম, ইমরানুল ইসলাম রাজন) এই যে ভাই প্রজপতি, বাহারি তোমার ডানা। সেজে- গুজে নানান রঙে. ধরতে সেথায় মানা। গাছের পাতায় ছোট্ট ডিম, লার্ভা হয় চুপে চুপে। পিউপা দশা পার হয়ে, বেড়ে ওঠে প্রজাপতি রুপে। এগাছ থেকে ওগাছে যায়, উদ্ভিদের পরাগায় ঘটায়। ফুল- ফল- সব্জি উৎপাদন করে, বাস্তু সংস্থান বাঁচায়। রুপান্তর আর সংগ্রাম করে, প্রজাপতিরা বেড়ে ওঠে। কাটে জীবন পরের তরে, ভালো- মন্দ যা জোটে। প্রজাপতিরা মুক্ত হয়ে, শান্তির ডানা মেলে। তাইনা দেখে সবার মনে, সুখের হাওয়া খেলে।
প্রজাপতি
ছেলেবেলা থেকেই লেখালেখির হাতেখড়ি। ছাত্রজীবন থেকেই বিভিন্ন পত্র-পত্রিকা, ম্যাগাজিনে বিভিন্ন বিষয়ে প্রতিবেদন, কবিতা, ছড়া ও গল্প লেখার অভ্যাস। তবে সংবাদ পত্রে প্রতিবেদনের মাধ্যমে আনুষ্ঠানিক লেখালেখির শুরু।
Kamall Khan123
Sajib Biswas Bakul
Tahrima Alam Keya
Md.Milon Haque
0 Comments