\"বন্ধুদের ব্যস্ততা\" \"রিয়াজ খান হৃদয়\"এক সময় ছিল চায়ের দোকানেগল্পে-আড্ডায় ভরে যেতো বেলা,আজকে সবাই জীবিকার খোঁজেভেসে গেছে যে যার মেলা।কেউ এখন বিদেশ পাড়ি দেয়,কেউ থাকে শহরের ভিড়ে,কারো আবার গ্রামীণ উঠোনেজীবন গড়ার যুদ্ধে দিন কাটে ফিরে।ফোনে আর কথা হয় না তেমন,হাতের মুঠোতেই সব কিছু থাকলেও,সময় যেন চুরি করে নেয়বন্ধুদের হেসে ওঠা আলো।মেসেঞ্জারে পড়ে থাকা বার্তা,ভাই কেমন আছিস?কোন উত্তর নেই,শুধু দেখা যায় সবুজ বাতি জ্বলে,কিন্তু মন খুঁজে পায় না স্নেহের সেই ।দূরত্ব বাড়ে, মন তবু চায়একদিন আবার সবাই মিলি,চায়ের কাপে ভাসুক পুরোনো গল্পআর অকারণ হেসে উঠি ঝিলমিলি।বন্ধু রে, শুনিস একদিন নিশ্চয়আবার আসবে সোনালী সেই সময়,যখন ব্যস্ততা ছুটি নেবে হঠাৎ,আর আমরা হবো আগের মত সবাই!
0 Comments