তোমরা মানুষ........ তোমরা অকারণে ভালোবাসো না, তোমরা প্রয়োজনে ভালোবাসো সময়ে-অসময়ে ভালোবাসো না!!তোমরা বলো, তোমরা \"দখিনা হাওয়া\" ভালোবাসো অথচ তোমরাই কার্তিক এলেই গায়ে চতুরঙ্গ চাদর জড়াও। কারণ তোমরা গরমে হাওয়া ভালোবাসো ঠান্ডায় ঠান্ডা হাওয়া ভালোবাসো না সময়ে-অসময়ে ভালোবাসো না!!তোমরা বলো তোমরা ”বৃষ্টি” ভালোবাসো সেই তোমরাই কর্পোরেট সময়ে বৃষ্টির ভয়ে ছাতার ছাউনিতে নিজেকে লুকাও!! কারণ তোমরা বৃষ্টিকে ছুটির দুপুরে ভালোবাসো কর্মস্থলে যাওয়ার মুহুর্তে ভালোবাসো না কারণ তোমরা সুসময়ে ভালোবাসো
0 Comments