ঢাকা শহর কখনো পুরো ঘুমায় না। রাত যত গভীর হয়, ততই শহরের অন্য এক চেহারা দেখা যায়। দিনের ভিড় আর কোলাহল থেমে গেলে অন্ধকার গলিগুলোতে অন্য রকম জীবন শুরু হয়। কোথাও আলো ঝলমলে রেস্টুরেন্ট, কোথাও নিঃশব্দ অফিস বিল্ডিং, আবার কোথাও এমন অন্ধকার—যেখানে মানুষের চোখ যায় না।কিন্তু গত এক বছরে এই শহরে এমন এক রহস্য ছড়িয়ে পড়েছে, যা নিয়ে মানুষের মনে ভয় আর কৌতূহল দুইই তৈরি হয়েছে।একজন একজন করে শহরের কয়েকজন প্রভাবশালী পুরুষ নিখোঁজ হয়ে যাচ্ছে।তারা সবাই ধনী, ক্ষমতাবান, সমাজে সম্মানিত মানুষ। কিন্তু এক রাতের মধ্যে তারা যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে।কোনো মুক্তিপণ নেই।কোনো লাশ নেই।কোনো সাক্ষী নেই।
0 Comments